ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান, কিশোর গ্যাং সন্দেহে আটক ২০ রোহিঙ্গা সংকটের উৎপত্তি ও সমাধান মিয়ানমারেই: তারেক রহমান এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার: নুরুল হক নুর ৩৮ দিনের সাইকেলযাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা অনলাইনে হুংকার দিয়ে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী বনশ্রী-আফতাব নগরে ২ নম্বর স্টিল ফুটব্রিজ চালু মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় মামা ওবায়দুর কারাগারে মেটাকে ঢাকায় অফিস খোলার আহ্বান শামা ওবায়েদের রাবি স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি চান শিক্ষার্থীরা বিদায়ী ম্যাচে সোনালি ‘১০’, মেসির বিশেষ জার্সিতে চমক

টাঙ্গাইলে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 40

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া খান ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  শীর্ষক বৈঠকে ১৫ বছর পর মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুই দিনের ছুটিকে কেন্দ্র করে যাত্রীবাহী বাসে যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেতু আক্তার (২২), তাজবীর (৮) এবং প্রায় ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। আহতদের মধ্যে নিহত তাজবীরের বাবা পথিক, মাদারগঞ্জের শামীম ও জিয়াউল, মেলান্দহের আনোয়ার, মধুপুরের আবু নাঈম, হনুফাসহ অন্তত ২০ জন রয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তারা নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত প্রায় ১০ জনকে মধুপুর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক এবং মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি আহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের কাজ চলছে।

দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও জব্দে কাজ করছে পুলিশ।

এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতাহতদের স্বজনদের ভিড় বাড়তে থাকে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ২০

আপডেট সময় ০৮:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া খান ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির