ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ব্রাজিলকে বিদায় নেইমারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

ব্রাজিলের জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে অবসরের বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী নেইমার।

আরও পড়ুন  আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তারকা মাহমুদউল্লাহ রিয়াদ

জাতীয় দলকে বিদায় জানিয়ে নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। এরপর দেশের জার্সিতে ১৩০টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে ৮০টি গোল করার পাশাপাশি ৫৯টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

তবে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বাদ পাননি নেইমার। চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর থেকেই তার অবসর নিয়ে আলোচনা শুরু হয়। মেটলাইফ স্টেডিয়ামে সেই ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেটিই হয়ে থাকল জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এখন ক্লাব ফুটবলে মনোযোগ দিচ্ছেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাবটি। পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।

এদিকে সম্প্রতি তরুণ সতীর্থদের অপমান করার অভিযোগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনও নাকচ করেছেন নেইমার। তার ভাষ্য, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে গঠনমূলক আলোচনা করেছিলেন তিনি। তবে সেই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ভুল ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলকে বিদায় নেইমারের

আপডেট সময় ০৫:২২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ব্রাজিলের জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে অবসরের বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী নেইমার।

আরও পড়ুন  জাতীয় দলে ফেরার পথে নেইমারের নতুন বাঁধা ইনজুরি