ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলের প্রাথমিক তালিকায় থাকছেন নেইমার ও অস্কার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 404

ছবি সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ফিরেছেন নেইমার জুনিয়র, যিনি দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফিরছেন। আবার, ৯ বছর পর দেখা গেছে সেলেসাওদের রাডারে অস্কারকেও।

নেইমার ও অস্কারের জাতীয় দলে প্রত্যাবর্তন এখনও নিশ্চিত নয়। আগামী সপ্তাহে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে, এবং তখনই জানা যাবে তাদের দলে ফেরার ভাগ্য।

আরও পড়ুন  নিরাপত্তার কারণেই ভারতে খেলবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে সরকারও সিদ্ধান্তে অটল

শনিবার (১ মার্চ) কোচ দরিভাল জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন। নেইমার, যিনি গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন, ফিরে এসেছেন। অন্যদিকে, প্রায় ৯ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন অস্কার। তিনি চাইনিজ লিগ ছেড়ে গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেন। শেষবার ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন অস্কার।

এখনকার পরিস্থিতিতে ব্রাজিলের জন্য আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরে ২৬ মার্চ আর্জেন্টিনার মাঠে সেলেসাওরা খেলবে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে পাঁচে অবস্থান করছে ব্রাজিল। সরাসরি ২০২৬ বিশ্বকাপে স্থান পেতে হলে, মার্চের এই দুই ম্যাচে কোনো ভুল করার সুযোগ নেই ব্রাজিলের।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলের প্রাথমিক তালিকায় থাকছেন নেইমার ও অস্কার

আপডেট সময় ০৩:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ফিরেছেন নেইমার জুনিয়র, যিনি দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফিরছেন। আবার, ৯ বছর পর দেখা গেছে সেলেসাওদের রাডারে অস্কারকেও।

নেইমার ও অস্কারের জাতীয় দলে প্রত্যাবর্তন এখনও নিশ্চিত নয়। আগামী সপ্তাহে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে, এবং তখনই জানা যাবে তাদের দলে ফেরার ভাগ্য।

আরও পড়ুন  বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন