ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 47

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ফ্যাব্রিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার, ১৫ জুলাই ভোরে লাগা এ আগুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলসের ফ্যাব্রিক গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

তিনি বলেন, প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল পর্যন্ত গুদামের ভেতরে ডাম্পিং কার্যক্রম চলছিল। কিছু স্থানে আগুন জ্বলতে থাকলেও তা আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

আরও পড়ুন  দোহারে বাইরে থেকে বন্ধ ঘরে আগুন: দম্পতির করুণ মৃত্যু

মিরন মিয়া আরও জানান, স্থানীয় বাসিন্দা ও কারখানার কর্মীদের তথ্য অনুযায়ী, গুদামটি বন্ধ থাকা অবস্থায় আগুন লাগে। গুদামে ফ্যাব্রিক ও কিছু রাসায়নিক পদার্থ সংরক্ষিত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় ১২:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ফ্যাব্রিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার, ১৫ জুলাই ভোরে লাগা এ আগুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলসের ফ্যাব্রিক গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

তিনি বলেন, প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল পর্যন্ত গুদামের ভেতরে ডাম্পিং কার্যক্রম চলছিল। কিছু স্থানে আগুন জ্বলতে থাকলেও তা আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

আরও পড়ুন  সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন