ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম :
সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ‘দস্যু রাষ্ট্রে’ রূপ নিয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার আন্তর্জাতিক তদন্তের দাবি বুলুর ফেসবুকে ক্ষমা চাওয়ার বার্তার পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রাজশাহী, ময়মনসিংহ ও বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মেধাবী উদ্যোক্তাদের কোটি টাকার সহায়তা দেবে সরকার শিক্ষা বোর্ডে অভিমুখে পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা ইরান ‘প্রস্তর যুগে ফিরে গেছে’ বলে দাবি ট্রাম্পের ট্রাফিকে এআই ক্যামেরার সঙ্গে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি

মেধাবী উদ্যোক্তাদের কোটি টাকার সহায়তা দেবে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

মেধাবী স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তায় সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে এবং যোগ্য উদ্যোক্তাদের বাছাইয়ে নিরপেক্ষ কমিটি কাজ করবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মাধ্যমে স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয়ের জন্য ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে।

আরও পড়ুন  যুদ্ধের প্রভাব থাকলেও প্রতিশ্রুতি থেকে সরে আসবে না সরকার: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, অনেক উদ্যোক্তাকে ব্যাংক ঋণ নিতে গিয়ে জামানত, নিরাপত্তা ও বিভিন্ন কাগজপত্রের জটিলতার মুখোমুখি হতে হয়। সেই ভোগান্তি কমাতে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না; তারা উদ্যোক্তাদের প্রকল্প মূল্যায়ন করে অর্থায়নের সিদ্ধান্ত নেবেন।

প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চান, যেসব তরুণের ভালো স্টার্টআপ ধারণা রয়েছে কিন্তু জামানত না থাকায় ঋণ পান না, তাদের জন্য সরকার কী উদ্যোগ নিচ্ছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরপেক্ষ কমিটি প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, এ অর্থায়ন জনসাধারণের অর্থ দিয়ে করা হবে। কোনো উদ্যোক্তার প্রকল্পে সম্ভাবনা থাকলে এবং প্রথম পর্যায়ে প্রত্যাশিত ফল না এলেও প্রয়োজন হলে দ্বিতীয়বারও অর্থায়নের বিষয় বিবেচনা করা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনি ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মকে উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় লঞ্চপ্যাড হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা এক প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

মেধাবী উদ্যোক্তাদের কোটি টাকার সহায়তা দেবে সরকার

আপডেট সময় ০৩:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মেধাবী স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তায় সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে এবং যোগ্য উদ্যোক্তাদের বাছাইয়ে নিরপেক্ষ কমিটি কাজ করবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মাধ্যমে স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয়ের জন্য ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম ২৮ দিনে