ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট দুর্যোগে আরও ৩৯ জন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলায় মোট ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ৫৪ জনের মধ্যে কক্সবাজারে ৩১ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানে টানা বৃষ্টিতে বন্যা ও ঘরধস, প্রাণ হারাল আরও ৮ জন

ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারিভাবে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪

আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট দুর্যোগে আরও ৩৯ জন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলায় মোট ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ৫৪ জনের মধ্যে কক্সবাজারে ৩১ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়-বৃষ্টি ও বন্যার তাণ্ডব, নিহত ৯, লাখো মানুষ দুর্ভোগে