ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

সোমালিয়ায় আকস্মিক বন্যায় শিশুসহ ৭ জনের মৃত্যু, পানিবন্দি ২০০ পরিবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 354

ছবি সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ভারি বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। শুক্রবার (৯ মে) রাতে ঘটে যাওয়া এই দুর্যোগে নারী ও শিশুসহ বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন  নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৭৩৪, আবারও ভয়াবহ বন্যার শঙ্কা

মোগাদিশুর মেয়রের মুখপাত্র সালেহ হাসান জানান, “এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশু রয়েছে। বন্যার তীব্রতায় নয়টি ঘর সম্পূর্ণ ধসে পড়েছে এবং প্রায় ২০০টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।”

তিনি আরও জানান, রাজধানীর অন্তত ছয়টি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের স্বাভাবিক চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

স্থানীয় এক বাসিন্দা নুরাদিন মোহাম্মদ হৃদয়বিদারক অভিজ্ঞতা জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ভেবেছিলাম, হয়তো পানির স্রোতে ছেলেটা ভেসে আসবে। কিন্তু তা হয়নি। পরে সকালে বন্ধুদের সঙ্গে নিয়ে হাতুড়ি আর কোদাল দিয়ে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করি।”

বন্যার কারণে অনেক এলাকা বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি সেবা কার্যক্রম চালাতে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোগাদিশুতে অতিপ্রবল বৃষ্টিপাত বর্ষা মৌসুমে নতুন নয়, তবে এবারের মতো আকস্মিক প্লাবন সাম্প্রতিক সময়ে দেখা যায়নি বলেও উল্লেখ করেছেন অনেকে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সোমালিয়ায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। সময়মতো প্রস্তুতি ও অবকাঠামো উন্নয়নের অভাবেই ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ রূপ নিচ্ছে।

বর্তমানে শহরের পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে চলছে উদ্ধার কার্যক্রম। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বয়ের মাধ্যমে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

সোমালিয়ায় আকস্মিক বন্যায় শিশুসহ ৭ জনের মৃত্যু, পানিবন্দি ২০০ পরিবার

আপডেট সময় ০৩:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ভারি বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। শুক্রবার (৯ মে) রাতে ঘটে যাওয়া এই দুর্যোগে নারী ও শিশুসহ বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন  নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক