ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গার্লস কলেজে কর্মরত থাকায় পদ হারালেন জেলা জামায়াত নেতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার কারণে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে শহর জামায়াতের আমির মো. এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাতে জেলা জামায়াতের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সাংগঠনিক পরিবর্তনের তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জেলা জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ সদস্য বা ‘রুকন’ দলীয় কোনো সাংগঠনিক পদে দায়িত্ব পালন করতে পারবেন না। গঠনতন্ত্রের এ বিধান অনুসারেই সুজাউদ্দিন জোয়ার্দারকে সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর স্থলে মো. এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন  শীর্ষ আদালতে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, এটি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত। তাঁর ভাষ্য অনুযায়ী, একই নির্দেশনার আওতায় নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত দেশের বিভিন্ন জেলার মোট সাতজন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা শাখায় সৃষ্ট শূন্য পদে তাৎক্ষণিকভাবে শহর জামায়াতের আমিরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক। এ বিষয়ে তিনি বলেন, জেলা সেক্রেটারি হওয়ার অনেক আগেই তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। সে সময় গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান শিথিল থাকায় দলীয় পদে দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না।

দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, এটি কেন্দ্রীয় কমিটির নেওয়া একটি সিদ্ধান্ত এবং দেশের সব রুকনের জন্যই তা প্রযোজ্য। তাই এ সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই।

তিনি আরও জানান, ভবিষ্যতে শিক্ষকতার পেশা ছেড়ে দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে পুনরায় সাংগঠনিক পদে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

গার্লস কলেজে কর্মরত থাকায় পদ হারালেন জেলা জামায়াত নেতা

আপডেট সময় ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার কারণে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে শহর জামায়াতের আমির মো. এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাতে জেলা জামায়াতের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সাংগঠনিক পরিবর্তনের তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জেলা জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ সদস্য বা ‘রুকন’ দলীয় কোনো সাংগঠনিক পদে দায়িত্ব পালন করতে পারবেন না। গঠনতন্ত্রের এ বিধান অনুসারেই সুজাউদ্দিন জোয়ার্দারকে সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর স্থলে মো. এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন  পুলিশের কল্যাণে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রধান উপদেষ্টার