ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 48

ছবি সংগৃহীত

বরিশালের গৌরনদীতে নারকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে আয়োজিত অনুষ্ঠানে তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।

সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী খালের পাড়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাঁকে স্বাগত জানান। জবাবে প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন  বুক ভরে শ্বাস নিতে প্রত্যেকে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান উচ্চারণ করে প্রধানমন্ত্রী একটি নারকেল ও একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। তিনি জানান, কর্মসূচির আওতায় সেদিন আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে এবং এসব চারার নিয়মিত পরিচর্যার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি শিশু জন্মের পর যেমন পরিবারের সদস্যরা তার যত্ন নেন, তেমনি একটি গাছের চারারও প্রতিদিন পরিচর্যা প্রয়োজন। গাছের সঠিক যত্ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি পরিবারের নারীপ্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।

গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হবেন।

স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত খালটি বাটাজোর বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। খালটি পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে যুক্ত হয়ে পরে মিয়ারচর নদীতে মিলিত হয়েছে।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০১:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বরিশালের গৌরনদীতে নারকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে আয়োজিত অনুষ্ঠানে তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।

সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী খালের পাড়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাঁকে স্বাগত জানান। জবাবে প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন  ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা