ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

সোনারগাঁওয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 1318

ছবি: সংগৃহীত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

আরও পড়ুন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি সফিউদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর এ ইয়াসিন নোবেল, জিয়াউদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এ সময় কোরআন তেলাওয়াত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, “দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিএনপি। জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম ও নির্যাতনের শিকার সোনারগাঁ বিএনপির ২৭ নেতাকর্মীকে মিথ্যা হত্যা মামলায় হয়রানি করা হচ্ছে। কিন্তু তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব ও সুপরিকল্পিত নির্দেশনায় বিএনপি আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।”

বকুল উল্লেখ করেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের প্রবক্তা। তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়তে কাজ করছে।”

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

সোনারগাঁওয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় ০১:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫