ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম :
চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী যশোরে ঘুমের মধ্যে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ভারতের বিয়েতে খাসির বদলে মুরগির মাংস, সংঘর্ষে আহত অন্তত ১২ রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন টঙ্গীতে মাদকবিরোধী অভিযান: পুলিশের গাড়িতে হামলার চেষ্টা, আটক ২০ নওগাঁয় দম্পতির রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত পাবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষকে নিয়েই দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি’—আটকের পর প্রধান শিক্ষকের অসংলগ্ন বক্তব্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। হামলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিন রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রবেশ করেন। পরে সুযোগ বুঝে সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন  রংপুরে প্রধান শিক্ষককে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষে আহত ৬, মহাসড়কে বিক্ষোভ

হামলার পর অফিসে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে গোসাইরহাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।

আটকের পর হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে বিএম জসিম উদ্দিন সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে অসংলগ্ন বক্তব্য দিতে দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’

আহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ দাবি করেন, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিনের বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি একাধিকবার সতর্ক করেছেন এবং জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছেন। এর জের ধরে পরিকল্পিতভাবে মুখ ঢেকে তার কার্যালয়ে এসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

‘টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি’—আটকের পর প্রধান শিক্ষকের অসংলগ্ন বক্তব্য

আপডেট সময় ১২:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬