ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বেলিংহামের কাছে ২-১ গোলে নরওয়ের পরাজয়; সেমিফাইনালে ইংলিশরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 52

ছবি সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ের শুরুতেই জুড বেলিংহামের দ্বিতীয় গোল ইংল্যান্ডকে শেষ চারের টিকিট এনে দেয়।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধে আলেক্সান্ডার শেলডারুপের গোলে লিড নেয় দলটি। তবে বিরতির ঠিক আগে জুড বেলিংহাম গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান।

আরও পড়ুন  ‎১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

দ্বিতীয়ার্ধে নরওয়ে আরও একবার বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনার পর ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। অন্যদিকে ইংল্যান্ডও একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে জয়ের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৯৩তম মিনিট) আবারও জ্বলে ওঠেন জুড বেলিংহাম। আক্রমণভাগে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তিনি। এরপর অতিরিক্ত সময়ের শেষদিকে ইংল্যান্ড একটি পেনাল্টি পেলেও ভিএআর পর্যালোচনায় সেটি বাতিল করা হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ে নরওয়ের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়, আর ইংল্যান্ড নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট।

নিউজটি শেয়ার করুন

বেলিংহামের কাছে ২-১ গোলে নরওয়ের পরাজয়; সেমিফাইনালে ইংলিশরা

আপডেট সময় ০৮:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ের শুরুতেই জুড বেলিংহামের দ্বিতীয় গোল ইংল্যান্ডকে শেষ চারের টিকিট এনে দেয়।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধে আলেক্সান্ডার শেলডারুপের গোলে লিড নেয় দলটি। তবে বিরতির ঠিক আগে জুড বেলিংহাম গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান।

আরও পড়ুন  নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর মন্ত্রীর