ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম :
আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকে মিশর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির দল রোমাঞ্চকর জয়ের পর কেঁদে ফেললেন মেসি শ্বাসরুদ্ধকর জয়: মিসরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা আলোচনায় ‘ভাইকিং রো’, কী এই বিশেষ উদযাপন? আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে: প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ৩৩০.৮ মিমি বৃষ্টি, চট্টগ্রামে তীব্র জলাবদ্ধতায় জনদুর্ভোগ ইরানের হামলার ঝুঁকিতে উপসাগরীয় ঘাঁটি সরানোর পরামর্শ সাবেক সেন্টকম প্রধানের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য ‘কালো অধ্যায়’: ইশরাক হোসেন বিকাল ৩টায় বাজেট দ্বিতীয় অধিবেশনের শুরু

শ্বাসরুদ্ধকর জয়: মিসরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

মিসরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে শেষ মুহূর্তে এঞ্জো ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

মঙ্গলবার, ৭ জুলাই অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মিসর। ১৪তম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠা আক্রমণে মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে ইয়াসের ইব্রাহিমের শক্তিশালী হেডে এগিয়ে যায় আফ্রিকার দলটি।

গোল হজমের পাঁচ মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। বক্সের ভেতরে ফাউলের কারণে পেনাল্টি পায় তারা। তবে অধিনায়ক লিওনেল মেসির নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের।

আরও পড়ুন  আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকে মিশর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির দল

এরপর একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড, মেসির দূরপাল্লার শট এবং হুলিয়ান আলভারেজের প্রচেষ্টা রুখে দিয়ে প্রথমার্ধে দলের লিড অক্ষুণ্ন রাখেন শোবের। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিসর।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭তম মিনিটে মিসর আরও একবার বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় গোলটি বাতিল হয়। গোলের আগে ফাউলের প্রমাণ পাওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।

তবে ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেনি মিসর। মোহামেদ সালাহর তৈরি করা আক্রমণ থেকে হাসিম হাসানের পাস পেয়ে মোস্তফা জিকো দারুণ এক শটে বল জালে জড়িয়ে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দলকে।

দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আর্জেন্টিনা। ৭৯তম মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরো হেডে ব্যবধান কমান। চার মিনিট পর নিজেই গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। বক্সের ভেতর থেকে তার নেওয়া শট গোলরক্ষক স্পর্শ করলেও বল গোললাইন অতিক্রম করে।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে আর্জেন্টিনার জয়সূচক গোল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হুলিয়ান আলভারেজের লং পাস থেকে লাউতারো মার্তিনেজ ডান প্রান্তে বল নিয়ন্ত্রণ করে এঞ্জো ফার্নান্দেজের উদ্দেশে ক্রস বাড়ান। দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে ৩-২ ব্যবধানে দলকে এগিয়ে দেন চেলসির এই মিডফিল্ডার।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

শ্বাসরুদ্ধকর জয়: মিসরকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

আপডেট সময় ১২:৩২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

মিসরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করে শেষ মুহূর্তে এঞ্জো ফার্নান্দেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

মঙ্গলবার, ৭ জুলাই অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মিসর। ১৪তম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠা আক্রমণে মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে ইয়াসের ইব্রাহিমের শক্তিশালী হেডে এগিয়ে যায় আফ্রিকার দলটি।

গোল হজমের পাঁচ মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। বক্সের ভেতরে ফাউলের কারণে পেনাল্টি পায় তারা। তবে অধিনায়ক লিওনেল মেসির নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের।

আরও পড়ুন  চিরপ্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি: আর্জেন্টিনার গোলবন্যায় ডুবলো ব্রাজিল