শিরোনাম :
প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 18
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর স্মারক ডাকটিকিট এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন।
সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের নজরুল গবেষক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন।
বিষয় :























