ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা হুতি দমনে যুক্ত হতে চায় ইসরাইল, সৌদি যুবরাজের অসম্মতি আবুধাবি টেস্টে লিটনের বিশ্বরেকর্ড দিল্লির আন্দোলনে বাংলাদেশের হাত আছে: দিলীপ ঘোষ দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে: নুরুল হক হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল বিদ্যুৎ-পানি ছাড়াই কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে আলোচনা: অর্থমন্ত্রী

অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 91

ছবি: সংগৃহীত

সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়ভাবে দেশের সব পরীক্ষা কেন্দ্র সরাসরি মনিটরিং করা হবে। কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে থাকবে বডি ওর্ন ক্যামেরা।

বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  এইএচএসসি পাস করার সাথে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ সেল থেকে দেশের যেকোনো অঞ্চলের যেকোনো কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। এর মাধ্যমে কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ দিনে সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে। এছাড়া নকলের জন্য পরিচিত ভেন্যু কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬