ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালুর দাবি নাহিদ ইসলামের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 92

ছবি: সংগৃহীত

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে।

বুধবার, ১ জুলাই রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে।

আরও পড়ুন  জুলাই গণ-অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত মামলাগুলোর বিচার সম্পন্ন করা এবং রায় কার্যকর করা উচিত।

হাসানুল হক ইনুর সাজা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন ইনু। তার ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয় বলে মন্তব্য করে তিনি আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করাই যথেষ্ট নয়। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘনিয়ে এলেও সরকার এখনো এ উপলক্ষে কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালুর দাবি নাহিদ ইসলামের

আপডেট সময় ০৩:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬