ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশকে আমি ভালোবাসি’, বললেন এমিলিয়ানো মার্টিনেজ কোনো শিশু যেন বাদ না পড়ে, কয়েকদিন চলবে ভিটামিন ‘এ’ কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী রামপুরা হত্যাকাণ্ডের রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের ফাঁসি পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাপ্রধান কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ঘোষণা আজ মেসির রেকর্ড গড়া গোলে জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ব্যথায় বরফ নাকি গরম সেঁক— কোন পরিস্থিতিতে কোনটি কার্যকর? ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান, কী ছিল সেই চিঠিতে? জর্ডানের বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে ইংল্যান্ড-পানামা ম্যাচে নীরবতা

মেসির রেকর্ড গড়া গোলে জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 62

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির রেকর্ড গড়া ফ্রি-কিক গোলে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। রবিবার (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে পূর্ণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি। জর্ডানের পক্ষে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় মুসা আল-তামারি।

লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেই মাঠে নামে আর্জেন্টিনা। তবুও প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় কোচ লিওনেল স্কালোনির দল। ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুন  মেসি-সুয়ারেজের দুর্দান্ত গোলে জয়ের ছন্দে ফিরলো ইন্টার মায়ামি

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা আরও একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। পরে ৫৫তম মিনিটে ডান দিক থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে গোল করে ব্যবধান কমান মুসা আল-তামারি। এটাই চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম গোল।

৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। তাঁর উপস্থিতিতে আক্রমণে আবারও গতি ফিরে পায় আর্জেন্টিনা। ৮০তম মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হওয়ার পর নিজেই ফ্রি-কিক নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। সেই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে আর্জেন্টিনা। অন্যদিকে টানা তিন পরাজয়ে বিশ্বকাপের অভিষেক অভিযান শেষ হয়েছে জর্ডানের।

নিউজটি শেয়ার করুন

মেসির রেকর্ড গড়া গোলে জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

আপডেট সময় ১১:০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

লিওনেল মেসির রেকর্ড গড়া ফ্রি-কিক গোলে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। রবিবার (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে পূর্ণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি। জর্ডানের পক্ষে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় মুসা আল-তামারি।

লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেই মাঠে নামে আর্জেন্টিনা। তবুও প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় কোচ লিওনেল স্কালোনির দল। ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাউতারো মার্টিনেজ।

আরও পড়ুন  শিরোপা উৎসবে ব্রাজিল, আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জয়