ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার প্রস্তাব দেবে সরকার: ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 60

ছবি: সংগৃহীত

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি চলতি অর্থবছরের বাজেটেই অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি নিয়ে সৌদি আরবের মধ্যস্থতা প্রস্তাব: অদূর ভবিষ্যতে সম্ভাবনা

তিনি আরও বলেন, গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে এবং এ প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটি কান্নার সময় নয়, বরং অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার সময়। তিনি মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় সংলাপে অতীত সময়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। তারা স্বজন হারানোর অভিজ্ঞতা এবং ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিতের প্রত্যাশার কথা তুলে ধরেন। তাদের বক্তব্যে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার প্রস্তাব দেবে সরকার: ফখরুল

আপডেট সময় ০৬:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি চলতি অর্থবছরের বাজেটেই অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন  ইরানের পারমাণবিক আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খামেনি