ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাচ্ছেন আধুনিক অস্ত্র, সংশোধন হচ্ছে আইন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 82

ছবি: সংগৃহীত

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন সংশোধনের পর অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র হিসেবে ৯ মিলিমিটার (নাইন এমএম) পিস্তল দেওয়া হবে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই প্রয়োজনীয় আইন সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এর মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন  সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা: আইন কী বলে, শাস্তি কি?

তিনি আরও বলেন, অস্ত্রের পাশাপাশি অধিদপ্তরের জন্য হাজতখানা এবং প্রশিক্ষিত কুকুরেরও ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় আধুনিক মাদক পরীক্ষাগার (ড্রাগ টেস্ট ল্যাবরেটরি) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে রাজধানী ঢাকায় মাদক-সংক্রান্ত প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, জুয়া-সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে এখনো ১৮৬৭ সালের আইন কার্যকর রয়েছে।

সরকার আইনের ভিত্তি আরও শক্তিশালী করতে কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক-সংক্রান্ত আইনসহ অন্যান্য প্রয়োজনীয় আইনি কাঠামো আরও কার্যকর করা হচ্ছে। পাশাপাশি সাইবার আইনও আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে নারী, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছেন। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাচ্ছেন আধুনিক অস্ত্র, সংশোধন হচ্ছে আইন

আপডেট সময় ০৩:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬