ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

দুই বছর পর পর্যটন ভিসা চালু করছে ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 114

দুই বছর পর পর্যটন ভিসা চালু করছে ভারত

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে ভারত। আগামী রোববার, ২৮ জুন ২০২৬, থেকে বাংলাদেশিরা আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এর আগে একই দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

পরে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে দীনেশ ত্রিবেদী বলেন, পর্যটন ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে এবং ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসাসংক্রান্ত ক্ষেত্রে মেডিকেল ভিসা সুবিধা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  ভারতীয় ভিসা আবেদন শুরু, আইভ্যাকে দীর্ঘ লাইন

হাইকমিশনার আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী হবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে অন্যান্য শহরের ভিসা কেন্দ্রগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে দুই দেশের সম্পর্কের অচলাবস্থার প্রেক্ষাপটে প্রায় ২১ মাস ধরে ভারতীয় পর্যটন ভিসা বন্ধ ছিল। এ সময় অন্যান্য কিছু ভিসা সীমিত পরিসরে প্রদান করা হলেও পর্যটন ভিসা কার্যক্রম স্থগিত ছিল।

এর আগে, গত শনিবার রাষ্ট্রাচার প্রধান এ এফ এম জাহিদ-উল-ইসলামের কাছে পরিচয়পত্র জমা দেন দীনেশ ত্রিবেদী। পরে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ১২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসেন দীনেশ ত্রিবেদী।

নিউজটি শেয়ার করুন

দুই বছর পর পর্যটন ভিসা চালু করছে ভারত

আপডেট সময় ০৭:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে ভারত। আগামী রোববার, ২৮ জুন ২০২৬, থেকে বাংলাদেশিরা আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এর আগে একই দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

পরে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে দীনেশ ত্রিবেদী বলেন, পর্যটন ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে এবং ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসাসংক্রান্ত ক্ষেত্রে মেডিকেল ভিসা সুবিধা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  কক্সবাজার বাজার সৈকতে পর্যটকের উচ্ছ্বাস