ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের বড় জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। দীর্ঘ প্রায় ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন এই তারকা ফরোয়ার্ড। তার প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রাজিলের আরেক তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তিনি বলেছেন, নেইমারের ফিরে আসা পুরো দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ‘তাদের আদর্শ’ আবার মাঠে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচটিতে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ভিনিসিয়ুস।

ম্যাচে প্রথমার্ধে বেঞ্চে থাকলেও বিরতির পর নেইমারকে মাঠে নামান ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন সমর্থক ও সতীর্থদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

আরও পড়ুন  ৪ রানের নাটকীয় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ম্যাচ শেষে নেইমারকে নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভিনিসিয়ুস বলেন, এটি পুরো দলের জন্য বিশেষ একটি মুহূর্ত। তার ভাষায়, নেইমার এমন একজন ফুটবলার যিনি সবসময় সংগ্রাম করেছেন এবং জাতীয় দলের হয়ে খেলার জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন। চোট কাটিয়ে তার ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

ভিনিসিয়ুস বলেন, নেইমার ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরবেন বলে তিনি আশা করছেন। পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সহায়তা করতে পারবেন বলেও বিশ্বাস তার।

নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ভিনিসিয়ুস। তিনি বলেন, একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে গোল করা এবং ভালো খেলা সবসময় গুরুত্বপূর্ণ। জাতীয় দলের হয়ে গত কয়েক বছরে অর্জিত অভিজ্ঞতা এখন আরও ভালোভাবে কাজে লাগাতে পারছেন বলে মন্তব্য করেন তিনি।

ভিনিসিয়ুস জানান, এমন সময়ও ছিল যখন তিনি নিজের সেরাটা দেখাতে পারেননি। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে দুই গোল করে দলের জয়ে ভূমিকা রাখতে পারায় তিনি আনন্দিত।

স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর চলমান বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা খেলোয়াড়দের তালিকায় উঠে এসেছেন ভিনিসিয়ুস। এখন পর্যন্ত ব্রাজিলের পাঁচটি গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্যে তিনটি গোল করেছেন নিজে এবং দুটি গোলে সহায়তা করেছেন সতীর্থদের।

একই সংখ্যক গোল অবদান নিয়ে তার সঙ্গে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং জার্মানির ডেনিজ উনদাভ। এছাড়া চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ভিনিসিয়ুস। তার সমান গোল রয়েছে কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হালান্ডের। পাঁচ গোল নিয়ে এ তালিকার শীর্ষে অবস্থান করছেন লিওনেল মেসি।

নিউজটি শেয়ার করুন

নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের বড় জয়

আপডেট সময় ১১:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। দীর্ঘ প্রায় ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন এই তারকা ফরোয়ার্ড। তার প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রাজিলের আরেক তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তিনি বলেছেন, নেইমারের ফিরে আসা পুরো দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ‘তাদের আদর্শ’ আবার মাঠে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচটিতে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ভিনিসিয়ুস।

ম্যাচে প্রথমার্ধে বেঞ্চে থাকলেও বিরতির পর নেইমারকে মাঠে নামান ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন সমর্থক ও সতীর্থদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

আরও পড়ুন  জলবায়ু পরিবর্তনে যারা ঝুঁকির মধ্যে আছেন তাদের জয়