ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ছয় জেলায় সেনা মোতায়েন, বাড়তি সতর্কতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 73

ছবি: সংগৃহীত

দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এর ফলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

এ বিষয়ে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় অধিক স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ছয় জেলায় সেনা মোতায়েন, বাড়তি সতর্কতা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এর ফলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্কতা জারি