ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপের আবহে শোক, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু বিসিএস ভাইভা ১০০ নম্বরই থাকছে, জানাল সরকার সংসদে মামুনুল হক ইস্যু: এমপির পর স্পিকারের বক্তব্যও এক্সপাঞ্জ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু ২৩ জুনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ছাড় নয়: র‍্যাব এক প্ল্যাটফর্মেই মিলবে বিনিয়োগ সংক্রান্ত সেবা: বাণিজ্যমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে নতুন দায়িত্ব দুর্নীতির অভিযোগে বিচারের মুখে স্প্যানিশ প্রধানমন্ত্রীর স্ত্রী সম্মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি যাচাইয়ে জুরিখে ইরানি প্রতিনিধি দল

বিশ্বকাপের আবহে শোক, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীতর

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন দেশটির ক্লাব ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর।

আর্জেন্টিনার সান্তা ফে অঞ্চলের ক্লাব কোলন দে সান জাস্তোর হয়ে খেলা এই তরুণ ফুটবলার গত ১ জুন নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে তাকে দ্রুত হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়।

ক্লাব সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার মাত্র একদিন আগে তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে অংশ নিয়েছিলেন। ম্যাচ চলাকালে কিংবা পরে তার মধ্যে কোনো ধরনের শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা যায়নি।

আরও পড়ুন  ব্রাজিলের দল ঘোষণা এবারও জায়গা হলো না নেইমারের

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ২০ দিন জীবনযুদ্ধ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কোলন দে সান জাস্তো ক্লাব।

এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, তাদের প্রথম দলের খেলোয়াড় লাউতারো ফাজিওলির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।

শোকের অংশ হিসেবে ক্লাবের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডের নির্ধারিত কার্যক্রমও রয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, লাউতারোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হোসে লুইস রেপেতো বলেন, অসুস্থ হওয়ার আগে পর্যন্ত লাউতারোর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। সেন্ট্রাল সান কার্লোসের বিপক্ষে ম্যাচ শেষে দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে জয়ের আনন্দও উদযাপন করেছিলেন তিনি।

লাউতারোর মৃত্যুতে শোক জানিয়েছে সান্তা ফে ফুটবল লিগও। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আঞ্চলিক ফুটবলের একজন সদস্যকে হারিয়ে তারা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে তার পরিবার, বন্ধু এবং ক্লাব সংশ্লিষ্টদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

ব্যক্তিগত জীবনেও লাউতারো ছিলেন এক সন্তানের জনক। মাত্র এক বছর বয়সী কন্যাসন্তান রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন এই তরুণ ফুটবলার। তার অকাল মৃত্যুতে আর্জেন্টিনার স্থানীয় ফুটবল অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের আবহে শোক, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

আপডেট সময় ০৭:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন দেশটির ক্লাব ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর।

আর্জেন্টিনার সান্তা ফে অঞ্চলের ক্লাব কোলন দে সান জাস্তোর হয়ে খেলা এই তরুণ ফুটবলার গত ১ জুন নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে তাকে দ্রুত হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়।

ক্লাব সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার মাত্র একদিন আগে তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে অংশ নিয়েছিলেন। ম্যাচ চলাকালে কিংবা পরে তার মধ্যে কোনো ধরনের শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা যায়নি।

আরও পড়ুন  ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড