ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা সুপার এল নিনোর শঙ্কা, বাংলাদেশের আবহাওয়ায় কী প্রভাব পড়তে পারে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাশেম মিয়ার বাজেটে প্রতিরক্ষা ও কৃষিতে বরাদ্দ বাড়ানোর দাবি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে যুবকের মৃত্যু সাবেক ভূমিমন্ত্রীর পেজের এডমিন গ্রেফতার শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড মুসলিমদের বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচের

সাবেক ভূমিমন্ত্রীর পেজের এডমিন গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজ পরিচালনার সঙ্গে যুক্ত শিশির মুন্নাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ১৭ জুন ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

আরও পড়ুন  ব্রিটিশ সরকারের কঠোর পদক্ষেপ: অবৈধ অভিবাসীদের গ্রেফতার, আতঙ্কে বাংলাদেশিরাও

পুলিশের ভাষ্য অনুযায়ী, কাতারে একটি সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, পরে ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করা হয়।

পুলিশ জানায়, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করেন। এজাহারে প্রাণনাশের হুমকির অভিযোগও উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

নিয়াজ মেহেদী জানান, একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল মঙ্গলবার, ১৬ জুন দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে শিশির মুন্নাকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে কাজ করতেন। তিনি নির্বাচনী প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে প্রতারণা করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

পুলিশের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

ডিএমপি আরও জানিয়েছে, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

সাবেক ভূমিমন্ত্রীর পেজের এডমিন গ্রেফতার

আপডেট সময় ০৪:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজ পরিচালনার সঙ্গে যুক্ত শিশির মুন্নাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ১৭ জুন ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

আরও পড়ুন  হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন