ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শুধু দুর্নীতি নয়, অপচয়ও করেছে আ.লীগ: প্রতিমন্ত্রী সাকি সংসদে প্ল্যাকার্ড হাতে এমপি, মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন সেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে ফখরুল গণমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তায় সরকার: তথ্যমন্ত্রী তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই দেশে ফেরা: জাহেদ উর রহমান ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী সংবাদপত্রের ‘কালো দিবস’ আজ, বিভিন্ন কর্মসূচি ঘোষণা আদ্-দ্বীনের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী বকেয়া বেতনের দাবিতে অবরোধে, মহাখালী-তেজগাঁও সড়কে তীব্র যানজট ফুটবল মাঠ থেকে ক্যামেরার সামনে, ‘ব্রাজেন্টিনা’য় অভিনয়ে জামাল ভূঁইয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাঝেও সামরিক প্রস্তুতি বাড়ানোর ঘোষণা ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকলেও নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, চুক্তি কার্যকর থাকলেও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নীতি থেকে তারা সরে আসবে না।

মঙ্গলবার, ১৬ জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্রের বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, সমঝোতা বাস্তবায়নের পুরো সময়জুড়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির মাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় উচ্চ পর্যায়ে রাখা হবে। একই সঙ্গে জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কার্যক্রমও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, চুক্তি কার্যকর থাকা মানে এই নয় যে ইরান তার সামরিক সক্ষমতা উন্নয়নের উদ্যোগ থেকে সরে আসবে। বরং প্রতিরক্ষা খাতের উন্নয়ন ও প্রস্তুতি জোরদারের কাজ চলমান থাকবে।

চুক্তি লঙ্ঘনের সম্ভাবনা নিয়েও সতর্কবার্তা দিয়েছে তেহরান। সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সমঝোতা স্মারকের কোনো ধরনের লঙ্ঘন বা বিচ্যুতি ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে।

তিনি বলেন, যদি প্রতিপক্ষ চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে ইরান দ্রুত এবং শক্ত অবস্থান নিয়ে অঞ্চলের সামরিক পরিস্থিতিকে চুক্তি কার্যকরের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়ার পরিকল্পনা নেই ইরানের। তাই সমঝোতা বাস্তবায়নের পাশাপাশি সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও সমানতালে চলবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাঝেও সামরিক প্রস্তুতি বাড়ানোর ঘোষণা ইরানের

আপডেট সময় ১০:৫৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬