ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আর কিছুক্ষণ পরই ব্রাজিল-মরক্কো মহারণ, যেভাবে দেখবেন ম্যাচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 117

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকান শক্তি মরক্কো। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ব্রুনো গুইমারেসদের নিয়ে গড়া দলটি জয় দিয়েই আসর শুরু করতে চায়।

আরও পড়ুন  ২১ মিনিটেই ব্রাজিলকে চমকে দিল মরক্কো, এগিয়ে আফ্রিকার দল

অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে মরক্কো। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া দলটি যেকোনো প্রতিপক্ষের জন্যই বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রাজিলকে চমকে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।

যেভাবে দেখবেন ম্যাচ

বাংলাদেশের দর্শকরা বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারবেন।

এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিনের সাবস্ক্রিপশনের মাধ্যমেও খেলা দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

আর কিছুক্ষণ পরই ব্রাজিল-মরক্কো মহারণ, যেভাবে দেখবেন ম্যাচ

আপডেট সময় ০৩:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকান শক্তি মরক্কো। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ব্রুনো গুইমারেসদের নিয়ে গড়া দলটি জয় দিয়েই আসর শুরু করতে চায়।

আরও পড়ুন  শুল্ক যুদ্ধের ঘূর্ণিতে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের