ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর মারা গেছে এবং বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে ৬২৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার, ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়। প্রতিবেদনের তথ্য রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন  তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মারা গেছে ৯২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট সাতজন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নতুন করে ৯৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৭৯ জনে পৌঁছেছে।

একই সময়ে আরও ১ হাজার ৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে চলমান প্রাদুর্ভাবের মধ্যে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু পরীক্ষায় হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর মারা গেছে এবং বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে ৬২৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার, ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়। প্রতিবেদনের তথ্য রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন  ফের দেশে মাথাচাড়া দিয়ে উঠছে করোনার নতুন ভ্যারিয়েন্ট, সতর্কতা জারি