ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 107

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং মামলার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য প্রয়োজনীয় অনুরোধ জানানো হবে।

আজ রোববার (৭ জুন ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন।
আজ রোববার (৭ জুন ২০২৬) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক আলোচিত এই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে একইসঙ্গে প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন  রামিসা হত্যা: বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রামিসার ঘটনায় আদালতে অবশেষে সুনির্দিষ্টভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুততম সময়ে দেশের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং পুলিশের নিখুঁত গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার এই ঘটনাটি একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমেই সরকার জনগণের প্রত্যাশা অনু্যায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে তিনি দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও জানান, রামিসার ঘটনার সফল তদন্ত, গোয়ালন্দ ঘাটে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের ইতিবাচক ও তাৎক্ষণিক ভূমিকার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে। ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত করা হবে, ঠিক তেমনি কোনো গাফিলতি হলে তিরস্কারও করা হবে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত পুলিশ বাহিনীর যে সার্বিক অর্জন ও পেশাদারিত্ব, সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে।

নিউজটি শেয়ার করুন

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং মামলার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য প্রয়োজনীয় অনুরোধ জানানো হবে।

আজ রোববার (৭ জুন ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন।
আজ রোববার (৭ জুন ২০২৬) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক আলোচিত এই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে একইসঙ্গে প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর