ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :

কুমিল্লা মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 107

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩টি গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করেন এবং মহাসড়কের পাশে অবস্থান নিয়ে মানববন্ধন সম্পন্ন করেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় কয়েক হাজার বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ‘নিজ ঘরে পরবাসী’ নামের একটি স্থানীয় সামাজিক সংগঠনের ব্যানারে বিমানবন্দর-সংলগ্ন ১৩টি গ্রামের মানুষ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হন। বেলা পৌনে ১১টার দিকে তারা হঠাৎ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহনচালকেরা।

আন্দোলনরত বাসিন্দাদের অভিযোগ, কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং স্থানীয় জনগণের চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছে।

আরও পড়ুন  কুমিল্লায় উত্তেজনা: শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করল ছাত্র-জনতা

স্থানীয় বাসিন্দা মীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে এবং আমাদের চলাচলের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।” আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, “ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব?”

‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী মানববন্ধনে বলেন, “আমরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছি। অবিলম্বে আলোচনার মাধ্যমে এই ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, সকাল থেকে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। তবে একপর্যায়ে কয়েকজন মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন কুমিল্লা জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ভুক্তভোগী ১৩টি গ্রামের সর্বস্তরের হাজারো মানুষ।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ০৪:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩টি গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করেন এবং মহাসড়কের পাশে অবস্থান নিয়ে মানববন্ধন সম্পন্ন করেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় কয়েক হাজার বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ‘নিজ ঘরে পরবাসী’ নামের একটি স্থানীয় সামাজিক সংগঠনের ব্যানারে বিমানবন্দর-সংলগ্ন ১৩টি গ্রামের মানুষ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হন। বেলা পৌনে ১১টার দিকে তারা হঠাৎ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহনচালকেরা।

আন্দোলনরত বাসিন্দাদের অভিযোগ, কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং স্থানীয় জনগণের চলাচলের রাস্তা ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছে।

আরও পড়ুন  কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৯ কিশোর গ্যাং সদস্য আটক