ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘৭ বার রিমাইন্ডার দিলেও ভ্যাকসিন নেয়নি আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার’: স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 101

ছবি সংগৃহীত

সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার হামের ভ্যাকসিন নেয়নি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, হামের প্রকোপের বিষয়টি ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাকসিন গ্রহণ করেনি। তিনি দাবি করেন, তারা প্রাইভেটে কিনতে চেয়েছিল পয়সা খাওয়ার জন্য। বর্তমান কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  আদ্-দ্বীনের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

হামে আক্রান্ত হয়ে কোনো মায়ের বুক খালি হোক তা চান না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ইতোমধ্যে ১২২ শতাংশে পৌঁছেছে।

এখন পর্যন্ত ২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে যে ১৮টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না, তা সরজমিনে দেখতেই কুমিল্লার এই দুটি হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন সংকট ও সমস্যার কথা শোনার পাশাপাশি পরিবেশন করা খাবারের মান যাচাই করেন এবং রোগীদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন।

হাসপাতাল পরিদর্শনকালে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘৭ বার রিমাইন্ডার দিলেও ভ্যাকসিন নেয়নি আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার’: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার হামের ভ্যাকসিন নেয়নি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, হামের প্রকোপের বিষয়টি ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাকসিন গ্রহণ করেনি। তিনি দাবি করেন, তারা প্রাইভেটে কিনতে চেয়েছিল পয়সা খাওয়ার জন্য। বর্তমান কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  সিনোভ্যাকের পোলিও ভ্যাকসিন গ্রহণ স্বাস্থ্যমন্ত্রীর