ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

কাল থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 128

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার, ২৪ মে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। ঈদকে কেন্দ্র করে এ সময় সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকবে।

সরকার এর আগে ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি অনুমোদন দেওয়া হয়। এর পরিবর্তে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হয়।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও একই ছুটির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রাখছে।

আরও পড়ুন  ঈদুল আজহায় সরকারি ছুটি টানা সাত দিন

তবে জরুরি সেবাখাত ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি খাতের কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন। চিকিৎসাসেবাসংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।

দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বেড়েছে যাত্রীচাপ। পরিবার-স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে ছুটছেন নগরবাসী।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

কাল থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি

আপডেট সময় ১০:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার, ২৪ মে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। ঈদকে কেন্দ্র করে এ সময় সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সীমিত থাকবে।

সরকার এর আগে ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি অনুমোদন দেওয়া হয়। এর পরিবর্তে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হয়।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও একই ছুটির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সীমিত রাখছে।

আরও পড়ুন  যেসব এলাকায় আজও চলবে ব্যাংকিং কার্যক্রম