২ জুনের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট মিলবে আজ
- আপডেট সময় ০৯:৩৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 74
ঈদুল আজহা শেষে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার, ২৩ মে বিক্রি করা হবে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ৩১ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে এবং ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে। এছাড়া ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি করা হবে ২৫ মে।
রেলওয়ে জানিয়েছে, এ সময়ে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।


























