ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 108

ছবি সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ২২ মে সকালে উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন।

আরও পড়ুন  গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু

নিহত সাগর সরকার পটুয়াখালীর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা। তিনি মিন্টু সরকারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মহসিন হোসেন বলেন, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে সড়কের পাশে রক্তের দাগ ও ছিটকে পড়া গাছের ডালপালা দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো একসময় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হতে পারে।

তবে কোন যানবাহনের সঙ্গে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন ওসি।

নিহত যুবক কীভাবে পটুয়াখালী থেকে ওই এলাকায় এসেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। তবে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

বরিশাল মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ২২ মে সকালে উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন।

আরও পড়ুন  জঙ্গলে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ