ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

নবাবগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 85

ছবি সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রকি সাহা নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দোকানের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

নিহত রকি সাহা দোহার উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দাউদপুর বাজারে ‘রকি স্টোর’ নামে একটি দোকান পরিচালনা করতেন এবং সেখানেই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক ব্যক্তি দোকানে রাখা কলা নিতে গিয়ে দোকানটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তার সন্দেহ হলে আশপাশের লোকজন ও বাজার কমিটির সদস্যদের ডাকেন তিনি।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের সামনের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় রকি সাহার মরদেহ দেখতে পায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারুয়াখালী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হবে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি আরও জানান, রকি সাহা কয়েক বছর অন্যের দোকানে কাজ শেখার পর নিজে ব্যবসা শুরু করেছিলেন। তার বাবা-মা মারা গেছেন এবং পরিবারের একজন ভাই রয়েছেন বলে জানা গেছে।

কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রকি সাহা নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দোকানের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

নিহত রকি সাহা দোহার উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দাউদপুর বাজারে ‘রকি স্টোর’ নামে একটি দোকান পরিচালনা করতেন এবং সেখানেই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  জামিনে মুক্তির পর হামলা, নবাবগঞ্জে উভয়পক্ষের সংঘর্ষে আহত ১৫