ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 75

ছবি সংগৃহীত

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করার পর যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

আজ রোববার (১৭ মে) দুপুরে গ্রেপ্তারের এই বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান। তবে ঘটনার বিস্তারিত তথ্য ও মামলার বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে এবং পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে ওসি উল্লেখ করেন।

এদিকে মোস্তফা ফরিদ আহমেদের পরিবারের সদস্যদের দাবি, শনিবার রাতে শহরের খালধার রোডের নিজ বাসভবন থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। ফরিদ চৌধুরী যশোর শহরের লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে।

আরও পড়ুন  বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: ফিফা সভাপতি

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নাশকতার বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর সারা দেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ সারির প্রায় সব নেতাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তবে জেলা যুবলীগের এই প্রভাবশালী শীর্ষ নেতা আত্মগোপনে না গিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে যশোর শহরের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

নিউজটি শেয়ার করুন

যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করার পর যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

আজ রোববার (১৭ মে) দুপুরে গ্রেপ্তারের এই বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান। তবে ঘটনার বিস্তারিত তথ্য ও মামলার বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে এবং পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে ওসি উল্লেখ করেন।

এদিকে মোস্তফা ফরিদ আহমেদের পরিবারের সদস্যদের দাবি, শনিবার রাতে শহরের খালধার রোডের নিজ বাসভবন থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। ফরিদ চৌধুরী যশোর শহরের লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে।

আরও পড়ুন  চকরিয়ায় অভিযান চালিয়ে সাত মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার