ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ঢাকার যেসব এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 162

ছবি সংগৃহীত

ঢাকার সাভার, আশুলিয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। গতকাল শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রোববার রাত ১১টা থেকে শুরু করে আগামীকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকার সাভার-আশুলিয়াসহ আশপাশের সব শ্রেণির আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার সুনির্দিষ্ট এলাকাগুলোর মধ্যে রয়েছে আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিঙ্গাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং এর তৎসংলগ্ন আশপাশের সকল এলাকা।

আরও পড়ুন  শীর্ষে ঢাকা: টানা তিনদিন ধরে বায়ু দূষণে উদ্বেগ

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকার পাশাপাশি ওই সময়ে উল্লেখিত স্থানগুলোর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা লো-প্রেশার বিরাজ করতে পারে। উন্নয়ন ও সংস্কারমূলক কাজের স্বার্থে সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকার যেসব এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আপডেট সময় ১২:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

ঢাকার সাভার, আশুলিয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। গতকাল শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রোববার রাত ১১টা থেকে শুরু করে আগামীকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকার সাভার-আশুলিয়াসহ আশপাশের সব শ্রেণির আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার সুনির্দিষ্ট এলাকাগুলোর মধ্যে রয়েছে আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিঙ্গাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং এর তৎসংলগ্ন আশপাশের সকল এলাকা।

আরও পড়ুন  আজ সকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টার গ্যাস বিপর্যয়