ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

পুলিশের জন্য ওভারটাইম ভাতার পরিকল্পনা করছে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 102

ছবি: সংগৃহীত

দেশে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। নির্ধারিত ডিউটির বাইরে অতিরিক্ত কর্মঘণ্টা দায়িত্ব পালনকারীদের বিশেষ নীতিমালার আওতায় এই ভাতার আওতায় আনা হতে পারে। মূলত কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা এই আর্থিক সুবিধা পাবেন বলে জানা গেছে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এসব বিষয়ে নীতিগত আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকালে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন।

কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য একটি বিশেষ নীতিমালা প্রণয়ন করে ওভারটাইম ভাতা প্রদানের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর ফলে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন  সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা

পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিক কর্মচাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
এ লক্ষ্যে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়নসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য আরও উন্নত ও যুগোপযোগী হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

আবাসন সংকট ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এ লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে তিনি সভায় নিশ্চিত করেন।

দীর্ঘ কর্মজীবন শেষে পদোন্নতি বঞ্চিত পুলিশ সদস্যদের জন্য সভায় বিশেষ সুযোগের কথা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্তোষজনক চাকরির রেকর্ড থাকা সত্ত্বেও যারা পদোন্নতি পান না, তাদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে অবসরকালীন ‘অনারারি পদোন্নতি’র ব্যবস্থা করা হবে। এর আওতায় কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হতে পারে।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হওয়া এবারের পুলিশ সপ্তাহ আগামী ১৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে বিগত বছরের সাফল্য ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

পুলিশের জন্য ওভারটাইম ভাতার পরিকল্পনা করছে সরকার

আপডেট সময় ০৬:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দেশে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। নির্ধারিত ডিউটির বাইরে অতিরিক্ত কর্মঘণ্টা দায়িত্ব পালনকারীদের বিশেষ নীতিমালার আওতায় এই ভাতার আওতায় আনা হতে পারে। মূলত কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা এই আর্থিক সুবিধা পাবেন বলে জানা গেছে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এসব বিষয়ে নীতিগত আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকালে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন।

কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য একটি বিশেষ নীতিমালা প্রণয়ন করে ওভারটাইম ভাতা প্রদানের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এর ফলে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন  ভোজ্যতেল বাজারে স্থিতিশীলতা আনতে রাইস ব্রান তেল কিনবে সরকার