ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 80

ছবি: সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আজ রোববার সকালে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের নেতৃত্বে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট অংশ নিয়েছে। সুশৃঙ্খল কুচকাওয়াজের মাধ্যমে পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশের অতিরিক্ত আইজিপি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন।

আরও পড়ুন  বৈদেশিক ঋণের বোঝা কমিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুলিশ সপ্তাহের এই চার দিনের কর্মসূচিতে বিগত বছরের কার্যাবলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে এবং সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলার উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আগামী ১৩ মে এই বিশেষ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সরকার আশা করছে, এই আয়োজনের মধ্য দিয়ে পুলিশ বাহিনী আরও জনবান্ধব ও দক্ষ হিসেবে গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আজ রোববার সকালে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের নেতৃত্বে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট অংশ নিয়েছে। সুশৃঙ্খল কুচকাওয়াজের মাধ্যমে পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশের অতিরিক্ত আইজিপি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন।

আরও পড়ুন  থাইল্যান্ডে বরখাস্তের পর প্রধানমন্ত্রী থেকে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন