ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 77

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নাটকীয় জয়ের পর অবশেষে জল্পনার অবসান ঘটল। বিজেপির পরিষদীয় দলনেতা তথা পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ মে) নবনির্বাচিত ২০৭ জন বিজেপি বিধায়কের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ কলকাতায় এসে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপরই দলীয় নেতৃত্ব তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। আজ রাতেই শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন বলে জানা গেছে।

শুভেন্দু অধিকারীর এই উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত নির্বাচনী সাফল্য। ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর, ২০২৬-এর নির্বাচনেও তিনি ভবানীপুর আসনে মমতাকে ১৫ হাজারেরও বেশি ভোটে এবং নন্দীগ্রামে প্রায় ১০ হাজার ভোটে হারিয়েছেন। এই ধারাবাহিক ও বিশাল জয়ের কারণেই দলের হাইকমান্ড তাঁর ওপর পূর্ণ আস্থা রেখেছে।

আরও পড়ুন  মুসলিমদের আক্রান্ত করলে কোনো হিন্দুকে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী বিজয়

শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এই শপথগ্রহণের মাধ্যমে পশ্চিমবঙ্গে দীর্ঘ দশকের রাজনৈতিক সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

আপডেট সময় ০৫:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬