ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আমাদের রাজনীতি সুন্দর-পরিচ্ছন্ন না: আক্ষেপ মির্জা ফখরুলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 92

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখনো প্রত্যাশিত পর্যায়ে সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে ওঠেনি। বারবার পরিবর্তনের জন্য লড়াই এবং আত্মত্যাগের পরেও কাঙ্ক্ষিত পরিবর্তন না আসাকে তিনি দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন।

আজ শুক্রবার দুপুরে নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পতিসর রবীন্দ্র কাছারিবাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে একটি হতাশাগ্ৰস্ত গোষ্ঠী আছে যারা সারাক্ষণ সমাজকে অস্থির করে রাখতে চায়। আমাদের মনে রাখতে হবে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও আমাদের ‘বাংলাদেশি’ পরিচয়ই আমাদের মূল ভিত্তি।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ লড়াই করেই স্বাধীনতা ও গণতন্ত্র ফিরে পেয়েছে, এটি কোনো উপহার হিসেবে আসেনি।

আরও পড়ুন  বিএনপি নেতাকে গুলি, বিচার দাবি মির্জা ফখরুলের

জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনকে ‘জুলাই যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও প্রশাসনকে ধ্বংস করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে নতুন সরকার মানুষের আশা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। তিনি সতর্ক করে বলেন, অনেকেই ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টি করে এই পরিবর্তনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যা দেশের মানুষ আর চায় না।

কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রবীন্দ্রনাথ কেবল গান-কবিতার কবি ছিলেন না, তিনি ছিলেন বিশ্বমানবতার কবি। পতিসরে এসে তিনি কৃষকদের জন্য ব্যাংক স্থাপন ও আধুনিক চাষাবাদের উদ্যোগ নিয়েছিলেন যা তাঁর মানবতাবাদী দর্শনেরই বহিঃপ্রকাশ।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় সংসদ সদস্য ও পদস্থ কর্মকর্তাবৃন্দ। সভা শেষে স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আমাদের রাজনীতি সুন্দর-পরিচ্ছন্ন না: আক্ষেপ মির্জা ফখরুলের

আপডেট সময় ০৪:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখনো প্রত্যাশিত পর্যায়ে সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে ওঠেনি। বারবার পরিবর্তনের জন্য লড়াই এবং আত্মত্যাগের পরেও কাঙ্ক্ষিত পরিবর্তন না আসাকে তিনি দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন।

আজ শুক্রবার দুপুরে নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পতিসর রবীন্দ্র কাছারিবাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে একটি হতাশাগ্ৰস্ত গোষ্ঠী আছে যারা সারাক্ষণ সমাজকে অস্থির করে রাখতে চায়। আমাদের মনে রাখতে হবে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও আমাদের ‘বাংলাদেশি’ পরিচয়ই আমাদের মূল ভিত্তি।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ লড়াই করেই স্বাধীনতা ও গণতন্ত্র ফিরে পেয়েছে, এটি কোনো উপহার হিসেবে আসেনি।

আরও পড়ুন  জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নিয়ে যা বললেন রয়টার্সকে