ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

দেশে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন পৌঁছেছে : স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 84

ছবি সংগৃহীত

চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসনে জরুরি ভিত্তিতে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিনসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। আজ বুধবার (৬ মে) দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালানটি পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে সশরীরে উপস্থিত থেকে এই চালান গ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং নিয়মিত স্টকের টিকাগুলো ‘জরুরি ক্যাম্পেইনে’ ব্যবহার করায় কিছু ক্ষেত্রে সংকট তৈরি হয়েছিল। এই চালানটি সেই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকা দেশে এসেছে।

আরও পড়ুন  আদ্-দ্বীনের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

টিকার চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন:
মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে এনে সরকার এক অনন্য নজির সৃষ্টি করেছে।
আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে।

এর ফলে আগামী দিনে আর কোনো টিকার সংকট তৈরি হওয়ার সম্ভাবনা নেই। মন্ত্রী আরও জানান, এই টিকাগুলো সারা দেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে দ্রুত সরবরাহ করা হবে যাতে কোনো শিশু টিকা পাওয়া থেকে বঞ্চিত না হয়।

নিউজটি শেয়ার করুন

দেশে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন পৌঁছেছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসনে জরুরি ভিত্তিতে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিনসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। আজ বুধবার (৬ মে) দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালানটি পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে সশরীরে উপস্থিত থেকে এই চালান গ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং নিয়মিত স্টকের টিকাগুলো ‘জরুরি ক্যাম্পেইনে’ ব্যবহার করায় কিছু ক্ষেত্রে সংকট তৈরি হয়েছিল। এই চালানটি সেই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকা দেশে এসেছে।

আরও পড়ুন  হামের টিকার আওতায় ৮১% শিশু: স্বাস্থ্যমন্ত্রী