ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

থালাপতি বিজয়ের সরকারে শরিক হচ্ছে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 109

ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বৈত রাজনৈতিক আধিপত্য ভেঙে দিয়ে ইতিহাস গড়েছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ডিএমকে ও এআইএডিএমকে-র মতো শক্তিশালী পক্ষগুলোকে পেছনে ফেলে বিশাল জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে। এই পরিস্থিতিতে বিজয়কে সমর্থন দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

কংগ্রেসের সংসদ সদস্য শশিকান্ত সেন্টিল এনডিটিভিকে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকে-কে সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে। জানা গেছে, রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে এই জোটের পক্ষে থাকলেও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন সিদ্ধান্তটি যেন তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটিই নেয়। পরবর্তীতে গভীর রাতে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্য ইউনিটকে বিজয়ের পাশে দাঁড়ানোর সবুজ সংকেত দেওয়া হয়।

আরও পড়ুন  কংগ্রেসে ট্রাম্পের ভাষণ: দ্বিতীয় মেয়াদে প্রথমবার, চীন-মেক্সিকো-গাজা প্রসঙ্গ আসছে?

রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় দুটি মন্ত্রিত্ব পেতে পারে কংগ্রেস। তবে এর বিনিময়ে বিজয়কে একটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে শতাব্দী প্রাচীন এই দলটি—টিভিকে কোনোভাবেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কিংবা তাদের মিত্র এআইএডিএমকে-র সঙ্গে হাত মেলাতে পারবে না। বর্তমানে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর এবং প্রবীণ চক্রবর্তী টিভিকের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এদিকে ঐতিহাসিক এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন এক বার্তা দিয়েছেন থালাপতি বিজয়। তিনি লেখেন, “দল গঠনের পর অনেক সমালোচনা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে। আমরা মানুষের ওপর বিশ্বাস রেখে একা লড়াই করেছি।” এই রাজনৈতিক বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করে তিনি তামিলনাড়ুর জনগণের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এখন কেবল রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানানোর অপেক্ষা, যার পরেই শুরু হবে বিজয়ের নতুন রাজনৈতিক ইনিংস।

নিউজটি শেয়ার করুন

থালাপতি বিজয়ের সরকারে শরিক হচ্ছে কংগ্রেস, পেতে পারে দুই মন্ত্রিত্ব

আপডেট সময় ১২:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বৈত রাজনৈতিক আধিপত্য ভেঙে দিয়ে ইতিহাস গড়েছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ডিএমকে ও এআইএডিএমকে-র মতো শক্তিশালী পক্ষগুলোকে পেছনে ফেলে বিশাল জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে। এই পরিস্থিতিতে বিজয়কে সমর্থন দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

কংগ্রেসের সংসদ সদস্য শশিকান্ত সেন্টিল এনডিটিভিকে এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকে-কে সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে। জানা গেছে, রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে এই জোটের পক্ষে থাকলেও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন সিদ্ধান্তটি যেন তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটিই নেয়। পরবর্তীতে গভীর রাতে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্য ইউনিটকে বিজয়ের পাশে দাঁড়ানোর সবুজ সংকেত দেওয়া হয়।

আরও পড়ুন  ইরানের সাথে সংঘাত শেষ হয়েছে বলে কংগ্রেসকে জানালেন ট্রাম্প