ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

শান্তির বার্তায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 139

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি আলোচনার নতুন পূর্বাভাস পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির ইঙ্গিত দেওয়ার পর টানা দ্বিতীয় দিনের মতো নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার।

বিনিয়োগকারীদের ধারণা, ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হলে সংকটাপন্ন তেল সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। বুধবার গ্রিনিচ মান সময় ০১টা ০৩ মিনিটে দেখা যায়, আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ তেলের দাম ১ দশমিক ৫২ ডলার বা ১ দশমিক ৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৮ দশমিক ৩৫ ডলারে। উল্লেখ্য, এর আগের দিনও পণ্যটির দাম ৪ শতাংশ কমেছিল।

আরও পড়ুন  দুবাই মেলায় ইরানের প্রযুক্তির বিকাশ এবং বিশ্ববাজারে বড় বদল

একই চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তেলের বাজার ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এ। সেখানে প্রতি ব্যারেলে দাম কমেছে ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল ১০০ দশমিক ৭৭ ডলারে কেনাবেচা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ কার্যত স্থবির হয়ে পড়ে। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যাতায়াত করায় সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটে। এর ফলে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় সরবরাহ পুনরুদ্ধারের আশায় বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

শান্তির বার্তায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম

আপডেট সময় ১০:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি আলোচনার নতুন পূর্বাভাস পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির ইঙ্গিত দেওয়ার পর টানা দ্বিতীয় দিনের মতো নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার।

বিনিয়োগকারীদের ধারণা, ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হলে সংকটাপন্ন তেল সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। বুধবার গ্রিনিচ মান সময় ০১টা ০৩ মিনিটে দেখা যায়, আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ তেলের দাম ১ দশমিক ৫২ ডলার বা ১ দশমিক ৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৮ দশমিক ৩৫ ডলারে। উল্লেখ্য, এর আগের দিনও পণ্যটির দাম ৪ শতাংশ কমেছিল।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম