ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আটকের ঘণ্টা কয়েক পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি, অতিরিক্ত তথ্য চেয়েছে দুবাই পুলিশ প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৬ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 87

ছবি সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে এ হামলা চালায় মস্কো বাহিনী।

হামলার বিবরণ ও হতাহতের তথ্য: ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝঝিয়া এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে শক্তিশালী গ্লাইড বোমা ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাপোরিঝঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, শুধু এই অঞ্চলেই ১২ জন নিহত এবং আহত হয়েছেন ১২ জনের বেশি মানুষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দোনেৎস্ক অঞ্চলের কিয়েভ-নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া দিনিপ্রো শহরে নিহত হয়েছেন চারজন।

এদিকে সোমবার দিবাগত রাতে পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সরকারি গ্যাস স্থাপনায় দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত হন। ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোজাজের প্রধান নির্বাহী (সিইও) সেরহি কোরেতস্কি জানান: হামলায় ৩ জন কর্মচারী ও ২ জন উদ্ধারকর্মী নিহত হন। ৩৭ জন আহত হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যাপক ব্যাহত হয়েছে। এই হামলার ফলে প্রায় ৩ হাজার ৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, সোমবার সন্ধ্যা থেকে রাশিয়া দেশটিতে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৬৪টি ড্রোন নিক্ষেপ করেছিল।

কিয়েভ ও মস্কোর পাল্টাপাল্টি যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটে। জেলেনস্কি রাশিয়ার এই পদক্ষেপকে ‘চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৬ জন নিহত

আপডেট সময় ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬