ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 101

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই কৃতি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।

আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুন  জর্ডানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেল এরদোয়ান

মঙ্গলবার (৫ মে) মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহত এই দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিশেষ অনুরোধও জানানো হয়েছে।

এদিকে, আজ বুধবার (৬ মে) দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ৭ মে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে এবং ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে তা দেশে পৌঁছাবে বলে জানা গেছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তিনি। একই সময়ে নিখোঁজ হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি গবেষক নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)।

দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা পুলিশের শরণাপন্ন হলে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবহেকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ধৃত আবুঘরবেহর বিরুদ্ধে দুটি ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই মেধাবী যুগলের মর্মান্তিক পরিণতিতে দেশে এবং প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই কৃতি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।

আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুন  গাল গ্যাডটের ‘ওয়াক অব ফেম’ সম্মাননা ঘিরে উত্তেজনা, অনুষ্ঠান ঘিরে মুখোমুখি ইসরায়েল ও ফিলিস্তিনপন্থীরা