ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 141

ছবি সংগৃহীত

দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৬ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন  আজ দেশের চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পূর্বাভাসে জানানো হয়, নিম্নলিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে: রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

আপডেট সময় ০৯:২৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৬ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঢাকায় ২০ মিমি বৃষ্টিপাত রেকর্ড, দিনভর বজ্রবৃষ্টির সম্ভাবনা