ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা থেকে বদলি হলেন ডিসি মাসুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 148

ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদের পক্ষ নিয়ে আলোচনায় আসা ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম (ডিসি মাসুদ) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে তাঁসহ মোট ৪০ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনে, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার করা হয়েছে।

আরও পড়ুন  নকশা বহির্ভূত ভবন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : রাজউক চেয়ারম্যান

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠিতে, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে, আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারে এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদরদফতরের এআইজি এবং সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।

অন্যান্য বদলির মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপপুলিশ কমিশনার, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে এবং নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা থেকে বদলি হলেন ডিসি মাসুদ

আপডেট সময় ০৭:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদের পক্ষ নিয়ে আলোচনায় আসা ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম (ডিসি মাসুদ) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে তাঁসহ মোট ৪০ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনে, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার করা হয়েছে।

আরও পড়ুন  ঢাকায় বায়ু মান অস্বাস্থ্যকর: বিশ্বে দ্বিতীয় অবস্থান