ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরালায় বাম দুর্গে ফাতেমা তাহলিয়ার হানা; মুসলিম লীগের প্রথম নারী বিধায়ক হিসেবে ইতিহাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 75

ছবি সংগৃহীত

ভারতের কেরালার রাজনীতিতে বামপন্থিদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে বিশাল জয় পেয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) তরুণ নেত্রী ফাতেমা তাহলিয়া। এই জয়ের মাধ্যমে তিনি কেবল বাম দুর্গে আঘাত হানেননি, বরং মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নাম লিখিয়ে নতুন এক নজির গড়েছেন। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত ফলে দেখা গেছে, তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়া নির্বাচনে মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বামপন্থিদের কবজায় থাকা এই আসনে তাহলিয়ার বিজয় কেরালার রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া এই নেত্রী ছাত্র রাজনীতি থেকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের (এমএসএফ) কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন এবং বর্তমানে মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিযুক্ত। এর আগে তিনি কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ের এই অভিজ্ঞতা তাকে প্রবীণ নেতার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার রাজনীতিতে মুসলিম লীগের এই জয় এবং প্রথম কোনো নারীর বিধায়ক হিসেবে যাত্রা শুরু করাকে একটি মাইলফলক হিসেবে দেখছেন দলটির সমর্থকরা। তরুণ ও শিক্ষিত নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলনই এই ফলাফলে উঠে এসেছে বলে বিশ্লেষকদের অভিমত।

নিউজটি শেয়ার করুন

কেরালায় বাম দুর্গে ফাতেমা তাহলিয়ার হানা; মুসলিম লীগের প্রথম নারী বিধায়ক হিসেবে ইতিহাস

আপডেট সময় ০৬:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬