ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা, কিছু গ্রহ হতে পারে আরও উপযোগী ফুসফুসে ক্যান্সার, পোপ লিওর অস্ত্রোপচার স্বামীর জায়গায় ট্রাম্পের নাম বলে ভাইরাল হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ অপারেশন ক্লিন হার্ট নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ছাড় নয়: প্রতিমন্ত্রী তরুণদের প্রশ্ন করার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে: মমতা সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে সমন্বিত নীতিমালা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুই বাংলাদেশির লাশ ফেরাতে সৌদির সহায়তা চাইল বাংলাদেশ

সমাজ পাতায় যে অভিযোগ এমপি আমির হামজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 131

ছবি সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি আমির হামজা তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা প্রদান এবং নেতিবাচক প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে একটি বিশেষ মহলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

সোমবার (৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। আমির হামজা দাবি করেন, জনকল্যাণমূলক কাজে তিনি যখনই উদ্যোগ গ্রহণ করছেন, তখনই একটি কুচক্রী মহল তাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে।

আরও পড়ুন  পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সংযুক্ত করা হলো পুলিশ লাইন্সে

ফেসবুক পোস্টে আমির হামজা উল্লেখ করেন যে, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে কুষ্টিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং মাদকের সাম্রাজ্য আগের মতো নির্বিঘ্নে চালানো সম্ভব হচ্ছে না। এই অশুভ শক্তির অপকর্মের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় তারা এখন অস্তিত্ব সংকটে ভুগছে এবং মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমানে এই চক্রের কাছে মানুষের কল্যাণে করার মতো কোনো রাজনীতি নেই, তাই তার পথ আটকানোই এখন তাদের একমাত্র কৌশল হয়ে দাঁড়িয়েছে।

সংসদ সদস্য আরও লিখেছেন, কুষ্টিয়াবাসী তাকে যে বিশ্বাসের সঙ্গে ভোট দিয়ে আমানত রক্ষা করার দায়িত্ব দিয়েছেন, তা পালনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি কোনো ধরনের অপশক্তির কাছে নতি স্বীকার করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, স্বার্থান্বেষী মহলের এই অপতৎপরতার ফলে শেষ পর্যন্ত সাধারণ কুষ্টিয়াবাসীই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

পোস্টের শেষ অংশে তিনি কুষ্টিয়া-৩ আসনের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তাদের পাশে থাকার আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমেই ভবিষ্যতে সকল অপকর্মকারীকে পরাজিত করা সম্ভব হবে। কুষ্টিয়াকে একটি শান্তিময় ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন বলেও অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

সমাজ পাতায় যে অভিযোগ এমপি আমির হামজার

আপডেট সময় ০১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি আমির হামজা তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা প্রদান এবং নেতিবাচক প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে একটি বিশেষ মহলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

সোমবার (৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। আমির হামজা দাবি করেন, জনকল্যাণমূলক কাজে তিনি যখনই উদ্যোগ গ্রহণ করছেন, তখনই একটি কুচক্রী মহল তাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে।

আরও পড়ুন  অনিয়মের অভিযোগে মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী