ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

‘সন্ত্রাসের পৃষ্ঠপোষককে অর্থায়ন করছে চীন’ — কড়া অভিযোগ বেসেন্টের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 87

ছবি সংগৃহীত

ইরানকে ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে চীনের বিরুদ্ধে সেই ইরানকে অর্থায়নের অভিযোগ তুলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু করার মার্কিন প্রচেষ্টায় বেইজিংকে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ঠিক তার আগেই সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট এই কড়া মন্তব্য করেন।

আরও পড়ুন  চীনের শুল্ক শিথিলতায় বিশ্ব বাজারে কমলো স্বর্ণের দাম

বেসেন্ট অভিযোগ করেন, ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাস পৃষ্ঠপোষক, আর চীন তাদের মোট জ্বালানির ৯০ শতাংশ কিনে নিচ্ছে। ফলে বেইজিং কার্যত তেহরানকে অর্থায়ন করছে বলে দাবি করেন তিনি।

তবে শুধু অভিযোগেই সীমাবদ্ধ থাকেননি মার্কিন অর্থমন্ত্রী। ইরানের কারণে ‘অবরুদ্ধ’ হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টায় চীনকেও অংশীদার হতে অনুরোধ জানান তিনি। বেসেন্টের ভাষায়, ইরানের হামলায় প্রণালিটি বন্ধ হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র এটি পুনরায় চালু করার কাজ করছে। তাই চীনকে এই আন্তর্জাতিক অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে রোববার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে ‘পথ দেখিয়ে’ বের করে আনতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই অভিযানে বাধা না দিতে ইরানকে সতর্ক করেন তিনি।

বেসেন্ট দাবি করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এই গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তবুও সংকট নিরসনে কূটনৈতিক পথ অনুসরণ করে ইরানের ওপর চীনের প্রভাব কাজে লাগানো উচিত বলে মত দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

‘সন্ত্রাসের পৃষ্ঠপোষককে অর্থায়ন করছে চীন’ — কড়া অভিযোগ বেসেন্টের

আপডেট সময় ১১:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

ইরানকে ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে চীনের বিরুদ্ধে সেই ইরানকে অর্থায়নের অভিযোগ তুলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু করার মার্কিন প্রচেষ্টায় বেইজিংকে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ঠিক তার আগেই সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট এই কড়া মন্তব্য করেন।

আরও পড়ুন  আমেরিকার সঙ্গে ‘যে কোনো যুদ্ধের জন্য’ প্রস্তুত চীন